নাট্যমুখপত্র বিশ্বাস করে থিয়েটার কমিউনিটির একমাত্র সাপ্তাহিক মুখপত্র এই কাগজ — নাট্যকর্মী, নাট্যদল-এর আগ্রহ ও সমর্থন ছাড়া বাঁচতে পারে না।
বিগত ৩০ বছর ধরে এই বিশ্বাসেই বাঁচছে এই কাগজ। সেই পথচলায় সে সঙ্গে পেয়েছে বাংলা থিয়েটারের গুণী শিল্পী থেকে সাধারণ মানুষ সকলকে।
যতদিন এ কাগজ বাঁচবে কোথাও প্রমাণ থাকবে যে বাংলার বৃহত্তর নাট্যকর্মীরা নাট্যকমিউনিটি বা নাট্যসমাজকে বাঁচিয়ে রেখেছেন। বাঁচায় বিশ্বাস রেখেছেন।