দেশ
দেশ
স্কুলের মঞ্চে ‘নমো গাথা’, শেষে পড়ুয়াদের মুখে ‘জয় শ্রীরাম’—বিতর্ক তুঙ্গে
প্রধানমন্ত্রীর প্রশাসনিক জীবনের ২৫ বছর ঘিরে ‘নমো সেবা: অজানা কাহিনি’; শিক্ষা দফতরের পাঠানো চিত্রনাট্যেই ধর্মীয় স্লোগানের সংযোজন নিয়ে প্রশ্ন
স্কুলের মঞ্চে নাটক। সামনে দর্শকও স্কুলপড়ুয়ারাই। আর সেই নাটকের শেষ দৃশ্যে দর্শকদের দিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ানোর নির্দেশ রয়েছে চিত্রনাট্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে রাজ্যের স্কুলগুলিতে মঞ্চস্থ হওয়া ‘নমো সেবা: অজানা কাহিনি’ ঘিরে এবার এই অভিযোগ সামনে আসায় বিতর্ক আরও তীব্র হল। বিষয়টি নিয়ে শিক্ষামহলের একাংশ প্রশ্ন তুলেছে
ব্রিকস থিয়েটার ফেস্টিভ্যাল
নয়াদিল্লিতে সদ্য শেষ হয়েছে অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন। তার রেশ কাটতে না কাটতেই রাজধানীতে আন্তর্জাতিক নাট্য উৎসবের ঘোষণা করল কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। আগামী ১২ থেকে ১৪ অক্টোবর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ‘ব্রিকস থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৬’। ব্রিকসের সদস্য ও অংশীদার দেশগুলির নাট্যশিল্পী এবং বিভিন্ন প্রযোজনা এই উৎসবে অংশ নেবে। আজ ন্যাশনাল স্কুল অব ড্রামার প্রাঙ্গণে আসন্ন উৎসব নিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের সচিব বিবেক আগরওয়াল সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা রয়েছে।
১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে বসেছিল অষ্টাদশ ব্রিকস শীর্ষ সম্মেলন। ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই সম্মেলনের ঘোষণাপত্রে