পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ
আলোমুখের মহানায়ক স্মরণ
গত ৩ সেপ্টেম্বর মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকীতে উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে হাওড়া রামগোপাল মঞ্চে আলোমুখ হাওড়া পরিবেশন করলো তাদের নতুন নাটক "হার মানা হার"-এর প্রথম অভিনয়। নাটকের বিষয় ও আঙ্গিক অন্য রকমের। উত্তম কুমার সুচিত্রা সেনকে কেন্দ্র করেই নাটক। দুই চরিত্র সরাসরি নাটকে না থাকলেও তাঁরাই নাটকের কেন্দ্রীয় চরিত্র। নাটকে রয়েছে
সম্পর্ক নাট্যদলের নবনাট্য
গত ৭ সেপ্টেম্বর অনুচিন্তন আর্ট সেন্টারে সম্পর্ক নাট্যদলের প্রযোজনায় অভিনীত হল নাট্য 'বন্ধু কোথায় থাকে'। নাটক প্রসঙ্গে দলের তরফে জানান- " আমাদের চারপাশ দিন দিন জটিল হয়ে উঠছে, বদলে যাচ্ছে দৈনন্দিন সম্পর্কের সমীকরণ। কিন্তু এত পরিবর্তনের মধ্যেও বন্ধুত্বের সংজ্ঞা কি বদলায়? ২০২৬-এ দাঁড়িয়ে ভালোবাসা ও বন্ধুত্বের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যেন আরও প্রকট। দূরত্ব, সোশ্যাল মিডিয়ার আধিপত্য এবং প্রতিনিয়ত নিজেদের প্রতিযোগিতার দৌড়ে ঠেলে দেওয়ার প্রবণতা বদলে দিয়েছে সম্পর্কের ধরন। ছোট থেকে বড়—ব্যস্ততার এই পৃথিবীতে সম্পর্কের সহজতাও যেন হারিয়ে যাচ্ছে। প্রায়ই মনে করা হয়
চেনা ম্যাকবেথ, অচেনা সময়—‘রক্তচন্দ্রিমা’
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’-এর চিরন্তন ক্ষমতালিপ্সা, উচ্চাকাঙ্ক্ষা ও নৈতিক স্খলনকে সমকালীন প্রেক্ষাপটে নতুনভাবে দেখার চেষ্টা করল সাউথ গড়িয়া আনন্দ মহল থিয়েটার গ্রুপের একাঙ্ক প্রযোজনা ‘রক্তচন্দ্রিমা’। গত ১৩ সেপ্টেম্বর কলকাতার মুক্ত অঙ্গন রঙ্গালয়ে নাটকটি মঞ্চস্থ হয়। রচনা ও নির্দেশনায় সৌরভ মুখোপাধ্যায়, সহকারী নির্দেশনায় ইন্দ্রানী পাল।
‘রক্তচন্দ্রিমা’ সরাসরি ‘ম্যাকবেথ’-এর অনুবাদ বা পুনর্নির্মাণ নয়। মূল নাটকের চরিত্র ও দ্বন্দ্বকে অবলম্বন করে সমকালীন এক
শিশির মঞ্চে এক সন্ধ্যায় দুই বাংলার দুই নাট্যকারের দুই নাটক
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: সমতট সংস্কৃতির উদ্যোগে কলকাতার শিশির মঞ্চে এক সন্ধ্যায় মঞ্চস্থ হল দুই বাংলার দুই প্রখ্যাত নাট্যজন হুমায়ূন আহমেদ ও অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের দুটি নাটক। দুটি প্রযোজনাতেই উঠে এল প্রবীণ মানুষের একাকিত্ব, অসহায়তা, অব্যক্ত বেদনা এবং জীবনের সায়াহ্নের নানা অনুচ্চারিত কথামালা।
প্রথম নাটকটি হুমায়ূন আহমেদের ‘অসময়’ অবলম্বনে। পরিচালনায় বাসুদেব হুই ও অভিজিৎ মুখোপাধ্যায়। নাটকের কেন্দ্রীয় চরিত্র অবসরপ্রাপ্ত, অকৃতদার অশোকবাবু। ৬৩তম জন্মদিনে তিনি সিদ্ধান্ত নেন
নাট্যমুখপত্রে খবর পাঠাতে চান ?