সংখ্যা - ১৪৯২ তারিখ - ২৪.০৯.২৬ বর্ষ - ৩০
সংখ্যা - ১৪৯২ তারিখ - ২৪.০৯.২৬ বর্ষ - ৩০
সম্পর্ক নাট্যদলের নবনাট্য
গত ৭ সেপ্টেম্বর অনুচিন্তন আর্ট সেন্টারে সম্পর্ক নাট্যদলের প্রযোজনায় অভিনীত হল নাট্য 'বন্ধু কোথায় থাকে'। নাটক প্রসঙ্গে দলের তরফে জানান- " আমাদের চারপাশ দিন দিন জটিল হয়ে উঠছে, বদলে যাচ্ছে দৈনন্দিন সম্পর্কের সমীকরণ। কিন্তু এত পরিবর্তনের মধ্যেও বন্ধুত্বের সংজ্ঞা কি বদলায়? ২০২৬-এ দাঁড়িয়ে ভালোবাসা ও বন্ধুত্বের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যেন আরও প্রকট। দূরত্ব, সোশ্যাল মিডিয়ার আধিপত্য এবং প্রতিনিয়ত নিজেদের প্রতিযোগিতার দৌড়ে ঠেলে দেওয়ার প্রবণতা বদলে দিয়েছে সম্পর্কের ধরন। ছোট থেকে বড়—ব্যস্ততার এই পৃথিবীতে সম্পর্কের সহজতাও যেন হারিয়ে যাচ্ছে। প্রায়ই মনে করা হয়, ছোটরা এই জটিলতার বাইরে; জটিলতা শুধু বড়দের। সত্যিই কি তাই? এই প্রশ্নই তোলে নাটকটি। যাদের আমরা ‘ছোট’ বলে দূরে সরিয়ে রাখি, তারাই হয়ে ওঠে এই গল্পের মূল কাণ্ডারি। খুব সহজ ভাষা ও সুরে তারা বলে যায় সম্পর্কের নানা জটিল কথা।"
নাটকটির রচনা ও নির্দেশনায় মুনিয়া দেবলিনা। সহকারী নির্দেশক তনুশ্রী হালদার, নৃত্য পরিকল্পনায় ময়ূখ মজুমদার এবং সঙ্গীত পরিচালনায় জিতাদিত্য চক্রবর্তী। নাটকে অভিনয় করেছেন রাজনন্দিনী, অরাত্রিকা, শ্রীময়ী, সৃজিত, আরশি, সৈপত্রী, সঙ্ঘিতা, জয়দ্রথ, আরুষা, তনুশ্রী, ময়ূখ, অনন্যা, আনন্দ, নয়ন, সৌভিক, আশু, বৃষ্টি, নরেন, অরুনিমা। নেপথ্যে দায়িত্ব সামলেছেন রূপকথা, পার্থিব, দিব্য, ভূমিকা, মহিমা, ইন্দ্রনীল, সৌতিক, অশ্মিতা, সর্বজিৎ ও বার্নালী। আগামী ২৭ সেপ্টেম্বর একই মঞ্চে নাটকটির পরপর দুটি অভিনয় হবে।