সংখ্যা - ১ ৪ ৮ ৫ তারিখ - ০ ৬ . ০ ৮ . ২ ০ ২ ৬ বর্ষ - ৩০
সংখ্যা - ১ ৪ ৮ ৫ তারিখ - ০ ৬ . ০ ৮ . ২ ০ ২ ৬ বর্ষ - ৩০
সম্পাদকীয়
আগস্ট মাস। নাট্য ও ভারত- মঞ্চ এবং দেশ দুটি ক্ষেত্রে স্মৃতি উজ্বল। ২২ আগস্ট গ্রুপ থিয়েটার বা গত প্রায় আট দশক ধরে বাংলা নাট্য প্রবাহ তার সূচনা যাঁর হাত ধরে সেই বহুরূপীর শম্ভু মিত্র'র জন্ম মাস। ২২ আগস্ট তাঁর ১১১ তম জন্মদিন।
৯ আগস্ট 'ভারত ছাড়ো' দিবস। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস।
অর্থাৎ থিয়েটার নিয়ে,
হওয়া না হওয়ার ‘ডাকঘর’: এক রবীন্দ্রনাটকের ইতিহাস
নাটকটা সকলেই চেনে। একজন অসুস্থ শিশু তার পিশেমশাইয়ের তত্ত্বাবধানে, কবিরাজের নির্দেশে একটা ঘরে বন্দী। অথচ সেই ঘরের জানলাই তাকে পৌঁছে দেয় অন্য এক দুনিয়ায়। ঘরের চার দেওয়াল তার কাছে আর বাধা হয়ে দাঁড়ায় না। দইওয়ালা হোক বা সুধা, সকলের সঙ্গে ভাব জমে যায় ছোট্ট ছেলেটির। এতক্ষণে সকলেই বুঝে গেছেন নাটকের নাম। হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘ডাকঘর’ নাটকের কথাই বলা হচ্ছে।
ডাকঘর নাটক হিসেবে কেন অনন্য, সেই কথা
Advertisement
হাওড়া সদর কেন্দ্রে - পশ্চিমবঙ্গ নাট্য পরিষদের প্রথম অধিবেশন
গত ২ আগষ্ট ব্যাতাইতলা শোভাশুভ ভবনে গঠিত হলো হাওড়া সদর লোকসভা কেন্দ্রের পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ, এবং পরিষদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন নাট্য পরিষদের উপদেষ্টা মন্ডলীর দুই সদস্য পার্থপ্রতিম দেব ও ড. সুকমল মৈত্র, উপস্থিত ছিলেন উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আহ্বায়ক সুমিত পাড়ুই। প্রায় ৭০ থেকে ৮০ জন নাট্যকর্মী, নির্দেশক ছাড়াও আরো বিশিষ্ট নাট্য জন ও বিভিন্ন শিল্প মাধ্যমের সঙ্গে যুক্ত মানুষেরা এই অধিবেশনে উপস্থিত ছিলেন।
পশ্চিমবঙ্গ নাট্য পরিষদ নির্বাচিত হাওড়া সদর লোকসভা
এনএসডি -তে নতুন নাট্য: শ্রীমান চোর
জাতীয় নাট্য বিদ্যালয়ের (এনএসডি) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিখ্যাত ইতালীয় নাট্যকার ও নোবেলজয়ী দারিও ফো-র বহুল প্রশংসিত নাটক Virtuous Burglar-এর হিন্দি রূপান্তর ‘শ্রীমান চোর??’ সফলভাবে মঞ্চস্থ করেছিলেন। প্রযোজনাটির রূপান্তর, সুরারোপ এবং নির্দেশনার দায়িত্ব পালন করেছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ইশতিয়াক খান। তাঁর সৃজনশীল পরিকল্পনা ও অভিনব মঞ্চভাবনার মাধ্যমে নাটকটি
মঞ্চের স্মৃতি যখন দর্শকের ঘরে: নর্থ্যাম্পটনের উদ্যোগ কি ভারতীয় থিয়েটারের জন্য নতুন দিশা?
নাটক শেষ হয়ে যায় পর্দা নামার সঙ্গে সঙ্গে—এ কথা আমরা প্রায়ই বলি। কিন্তু সত্যিই কি একটি নাটকের জীবন সেদিনই শেষ হয়? মঞ্চে ব্যবহৃত একটি চেয়ার, একটি কস্টিউম, একটি মুখোশ, কিংবা অভিনেতার হাতে ধরা একটি ছড়ি—এসব কি শুধুই বস্তু? নাকি এগুলোর ভেতরে লুকিয়ে থাকে একেকটি প্রযোজনার ইতিহাস, শিল্পীদের শ্রম, দর্শকের আবেগ এবং একটি সময়ের সাংস্কৃতিক স্মৃতি? ব্রিটেনের নর্থ্যাম্পটনের রয়্যাল এন্ড ডার্নগেট থিয়েটার সম্প্রতি এই প্রশ্নগুলির এক বাস্তব উত্তর তুলে ধরেছে এক অভিনব উদ্যোগের মাধ্যমে। তাদের আয়োজিত 'বিগ থিয়েটার সেল'-এ দর্শকদের জন্য বিক্রি করা হয় বহু প্রযোজনায় ব্যবহৃত আসল কস্টিউম, প্রপস, আসবাব, সেটের উপকরণ, পোস্টার এবং অন্যান্য নাট্যসামগ্রী। মুহূর্তের মধ্যেই অনুষ্ঠানটি শুধুমাত্র একটি বিক্রয় মেলা না থেকে রূপ নেয় নাট্যঐতিহ্যকে ঘিরে এক আবেগঘন উৎসবে।
দুই দিনের এই বিক্রয় অনুষ্ঠানে নাট্যপ্রেমীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। অনেকেই সকাল থেকেই লাইনে দাঁড়ান, কারণ